গুরুর বাড়ির মন্দিরের গয়না চুরির অভিযোগে গ্রেফতার এক শিষ্য - The News Lion

গুরুর বাড়ির মন্দিরের গয়না চুরির অভিযোগে গ্রেফতার এক শিষ্য

 


দি নিউজ লায়নঃ   গুরুর বাড়ির জগন্নাথ ঠাকুর মন্দিরের গয়না চুরির অভিযোগে এক  শিষ্যকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিশ । বৃহস্পতিবার বনগাঁর আকাইপুর থেকে সুজিত বালা নামে ঐ শিশ্যকে  গ্রেপ্তার করা হয়েছে বলেই পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে   দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝিকুরিয়া গ্রামে। ধৃতকে এদিন বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।     


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে গৌরহরি গোস্বামী নামে গুরুদেবের বাড়ি দেগঙ্গা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝিকুরিয়া গ্রামে। প্রতিদিন তার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে তার শিষ্যরা আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার গৌরহরি বাইরে গিয়েছিলেন। বাড়িতে তার বৃদ্ধা মা একাই ছিলেন। ঐদিন দুপুরে সুজিত বালা নামে ঐ ব্যক্তি গৌরহরির বাড়িতে আসেন। অভিযোগ অন্যদের বাড়িতে না থাকার সুযোগে মন্দির থেকে ঠাকুরের সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় সুজিত। কয়েক হাজার টাকার গয়না নিয়ে পালিয়েছে বলে অভিযোগ।

দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ জানান গৌরহরি গোস্বামী ।পুলিশ জানিয়েছে  অভিযোগের ভিত্তিতে  তদন্তে নেমে বনগাঁর আকাইপুর থেকে সুজিত বালা নামে ওই শিষ্যকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতের কাছ থেকে চুরি যাওয়া কিছু রুপোর গহনাও উদ্ধার করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.